প্রিমিয়ার ভার্সিটির সিএসই বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের ভর্তি পরীক্ষা

| বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে সিএসই বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের স্প্রিং সেশনের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় শুরু হওয়া এই ভর্তি পরীক্ষাটির মূল্যায়ন কোডভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হয়।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির বলেন, ইউনিভার্সিটি উচ্চশিক্ষার মানোন্নয়ন ও মেধাবী প্রকৌশলী তৈরি করার লক্ষ্যে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই ভর্তি পরীক্ষা আমাদের সেই লক্ষ্য বাস্তবায়নেরই একটি অংশ। আমরা চাই সৎ, নৈতিক ও সমাজ সচেতন প্রকৌশলী তৈরি করতে, যারা ভবিষ্যতে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবে। এসময় উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, সিএসই বিভাগের প্রশাসনিক কোঅর্ডিনেটর জনাব কিংশুক ধর, এমএসসি প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোহাম্মদ হাসান, একাডেমিক কোঅর্ডিনেটর মোহাম্মদ রেজাউর রহমান চৌধুরী ও কোকারিকুলার অ্যাক্টিভিটিস কোঅর্ডিনেটর মো. হাসান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনেতাকর্মীদের উপর হামলায় শ্রমিক কল্যাণের প্রতিবাদ, গ্রেপ্তার দাবি
পরবর্তী নিবন্ধহালদা সংরক্ষণ ব্যবস্থাপনা পরিকল্পনা এবং পরিচালনা নির্দেশিকা প্রণয়ন বিষয়ে মতবিনিময়