প্রিমিয়ার ইউনিভার্সিটির আইইইই কম্পিউটার সোসাইটির উদ্যোগে আইইইই কম্পিউটার সোসাইটির ‘ব্রডেনিং পার্টিসিপেশন ইন কম্পিউটিং (বিপিসি)’ কর্মসূচির আওতায় মানবিক সহায়তার জন্য প্রস্তাবিত একটি প্রকল্প অনুমোদিত হয়েছে।
প্রকল্পটি নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ‘থ্রি–জিরো ভিশন’শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণের সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আজমাঈন, রাইয়ানুল কাদের চৌধুরী আবিদ, অর্নব সিকদার, ইফতেখার মোহাম্মদ সাইফুদ্দীন চৌধুরী ও সাইদ ইবনে সাইফ। এ উদ্যোগে দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না এবং কম্পিউটার সায়েন্স বিভাগের প্রশাসনিক কো–অর্ডিনেটর কিংশুক ধরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












