কর্মসংস্থানের নিশ্চয়তা না থাকা কেবল ব্যক্তিগত হতাশা নয়, এটি জাতীয় অর্থনীতির উপরও একটি বিশাল বোঝা। দেশে উচ্চশিক্ষার হার বাড়লেও তার সঙ্গে পাল্লা দিয়ে মানসম্মত কর্মসংস্থান বাড়ছে না। ফলে লাখ লাখ শিক্ষিত বেকার তৈরি হচ্ছে, অথচ শিল্পখাতে রয়েছে দক্ষ জনশক্তির অভাব। সাধারণ শিক্ষার উপর নির্ভর না করে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে পিছিয়েপড়া তরুণ–তরুণীরাই বদলে দিতে পারে দেশের অর্থনীতির চাকা।
গত ১৪ জুন নওগাঁর মান্দা ও পত্নীতলা (নজিপুর) উপজেলায় ঘাসফুল ও ব্র্যাকের যৌথ উদ্যোগে পরিচালিত প্রাইজ প্রকল্পের শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ সমাপ্তি ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। পৃথক দুটি অনুষ্ঠানে মোট ১০০ জন শিক্ষার্থী এবং ৫০ জন এমসিপি’র হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেওয়া হয়। দুই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাসফুলের উপ–পরিচালক জয়ন্ত কুমার বসু। সঞ্চালনা করেন প্রাইজ প্রকল্পের মো. মোশারফ হোসেন, খায়রুল ইসলাম, মিমিয়া জামান, আল হাসান মাহমুদ ও শাহীন ছিদ্দিকা।
সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম চৌধুরী বাবুল। নজিপুরের সভায় প্রধান অতিথি ছিলেন পত্নীতলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ। অনুষ্ঠানসমূহে বিশেষ অতিথি ছিলেন– মো. ফরহাদ হোসেন, কেএমজি রব্বানী বসুনিয়, মোহাম্মদ আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, জুয়েল রানা, কেএম আহসান হাবিব। প্রেস বিজ্ঞপ্তি।












