শিশুদের জন্য সেফ সিটি গড়ে তুলব

কায়সার-নিলুফার কলেজে মেয়র

| মঙ্গলবার , ১৬ জুন, ২০২৬ at ৯:১৩ পূর্বাহ্ণ

স্কুল হেলথ কার্ড চালু, নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার, শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং শিশুদের নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করতে চসিক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি গতকাল সোমবার চসিক পরিচালিত কায়সারনিলুফার কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন আরো বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। তাই শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। তাদের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে না পারলে একটি উন্নত ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব নয়। তাই চসিক শিশুদের জন্য একটি ‘সেফ সিটি’ গড়ে তুলতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে।শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য শুধু চিকিৎসা নয়, প্রয়োজন নিরাপদ পরিবেশ ও উন্নত শিক্ষা ব্যবস্থা। সেই লক্ষ্যকে সামনে রেখে চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার কাজ চলছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা। এসময় কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষকশিক্ষিকা, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রশিক্ষণের মাধ্যমে পিছিয়েপড়া শিক্ষার্থীরা বদলে দিতে পারে অর্থনীতির চাকা
পরবর্তী নিবন্ধপেকুয়া উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপের তিনদিনব্যাপী তাঁবুবাস