রিডার্স স্কুল অ্যান্ড কলেজ কাতালগঞ্জ ক্যাম্পাসে গতকাল বুধবার বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে অধ্যক্ষ কে এম মোস্তফা রেজাউল মুনিরের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিচালনা পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মেলায় প্রধান অতিথি ছিলেন চবি প্রাণ–রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. চৌধুরী মুনিরুল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. এ এইচ চৌধুরী এবং পরিচালক (অর্থ) লায়ন মো. শফিকুর রহমান চৌধুরী। মেলার আহ্বায়ক শিক্ষিকা আকতারা মাসুদা রেজায়ানের নির্দেশনায় শিক্ষিকা পৃথূলা চৌধুরীর সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কো– অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম, সহকারী কো–অর্ডিনেটর ফাহমিদা খানম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের তৈরি করা প্রজেক্টগুলোর বিশেষভাবে প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ হয়ে জ্ঞান–বিজ্ঞানের চর্চার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।











