উত্তর নালাপাড়া দরবারে জিলানী শরীফে এক আজিমুশশান মিলাদ মাহফিল ও ফাতেহা শরীফ গত ১৬ এপ্রিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন শাহ্ সুফি মুহাম্মদ জুনাইদ। কর্মসূচির মধ্যে ছিলো পবিত্র খতমে কুরআন,খতমে গাউছিয়া শরীফ, খতমে আসমাউল হুসনা ও মিলাদ মাহফিল। মোনাজাত পরিচালনা করেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের ইমাম হাফেজ কাজী জালাল উদ্দীন। বক্তব্য রাখেন মাওলানা রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার এ.এন.এম. মতুর্জা, মেরিন ক্যাপ্টেন হোসাইন আশকারি, রাকিবুল হাসান মিনহাজ, আবির হোসেন রাফসান, সৈয়দ মোস্তফা আমানত, ইকবাল হোসাইন, হায়দার আলী, আমানউল্লাহ।
উপস্থিত ছিলেন আবুল মনসুর, মীর কাসেম, আব্দুস শুক্কুর, ওসমান গণি প্রমুখ। পবিত্র শোহাদায়ে উহুদ স্মরণে হযরত খাজা উসমান হারুনী এবং হযরত সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী (র.) ওরশ শরীফ উপলক্ষে মাহফিলে বক্তারা বলেন, প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য্য ধারণ এবং আল্লাহ’র উপর অটল বিশ্বাস রাখার শিক্ষা পাওয়া যায়। যার মাধ্যমে মুমিন ও মুনাফিক এর পার্থক্য এবং খাঁটি মুমিনদের আলাদা করা হয়। শোহাদায়ে উহুদ ইসলামের জন্য ত্যাগের সর্বোচ্চ নির্দশন। তাদের শাহাদাত ঈমানদারদের জন্য ত্যাগ ও বীরত্বের অনুপ্রেরণা। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ ওমর ফারুক নইমী। প্রেস বিজ্ঞপ্তি।













