কক্সবাজারের পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজর মুক্ত রোভার স্কাউটস গ্রুপের উদ্যোগে তিনদিনব্যাপী তাঁবুবাস কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (১৫ জুন) সকালে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে এ তাঁবুবাসের উদ্বোধন করা হয়।
তিনব্যাপী তাঁবুবাস উদ্বোধন করেন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের নির্বাহী কমিটির সদস্য ও পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের সহকারী অধ্যাপক ড. জাকির হোসেন হাওলাদার। এতে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)র পেকুয়া উপজেলা সমন্বয়ক দেলওয়ার হোসাইন।
তাবুবাস চলাকালে ক্যাম্পিং, দড়ির কাজ, প্রাথমিক চিকিৎসা, দুর্যোগ মোকাবিলা, দলীয় ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কাউটিং বিষয়ক প্রশিক্ষণ এবং বিভিন্ন দক্ষতাভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে বিশেষ সেশন পরিচালনা করা হবে। আয়োজক কমিটির সদস্য পেকুয়া উপজেলা উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপের সহ টিম লিডার আসাদুজ্জামান জানান, স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দেশপ্রেম, সেবামূলক মনোভাব এবং নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলম, সহকারী অধ্যাপক আবুল হাসেম, পেকুয়া উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার নাছির উদ্দীন, পেকুয়া উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাব উদ্দিন।











