বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড প্রদান

চট্টগ্রাম অফিসের ৩ কর্মকর্তার অর্জন

| মঙ্গলবার , ১৬ জুন, ২০২৬ at ৯:১৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড২০২২ পেয়েছেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসের পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন, অতিরিক্ত পরিচালক মো. রেজাউল করিম ও যুগ্মপরিচালক মো. জোবাইর হোসেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাকর্মচারীদের পেশাগত দক্ষতা, সৃজনশীলতা এবং অসামান্য কাজের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড২০২২’ প্রদান করা হয়েছে।

গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে অনুষ্ঠানের মাধ্যমে মনোনীত কর্মকর্তাদের হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এফসিএমএ।

২০২২ সালের কর্মদক্ষতা, নীতিমালা ও পারফরম্যান্সের ওপর ভিত্তি করে কঠোর প্রশাসনিক মূল্যায়ন ও চূড়ান্ত যাচাইবাছাই শেষে এবারের পুরস্কারের জন্য মোট ০৯টি টিম বা দলে বিভক্ত করে ৩৬ জন কর্মকর্তাকে মনোনীত করা হয়। কর্মকর্তাদের অসামান্য অবদান এবং চমৎকার পেশাদারত্ব প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ কেন্দ্রীয় ব্যাংকের এই সর্বোচ্চ অভ্যন্তরীণ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরবৃন্দ, নির্বাহী পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের পরিচালক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়া উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপের তিনদিনব্যাপী তাঁবুবাস
পরবর্তী নিবন্ধকেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মহানগর যুবদলের আনন্দ মিছিল