পূর্ব ষোলশহর ওয়ার্ডে পানিবন্দিদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

| রবিবার , ১২ জুলাই, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে প্রবল বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।গতকাল শনিবার বিএনপি নেতা ম. হামিদের উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বিএনপি নেতা ম. হামিদ ওয়ার্ডের সাবানঘাটা, বলিরহাট উত্তরপাড়া, মাইজপাড়া, করমপাড়া, ডাইলের বাড়ি, পেটারিপাড়া, চেয়ারম্যানঘাটা ও বাড়াইপাড়াসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। প্রায় ২০০টি বন্যাকবলিত পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম ইকবাল, যুবদল নেতা মো. সরোয়ার, মিনহাজউদ্দিন সোহেল, বাহাদুর, মো. ওসমান, খোরশেদ আলম, মো. সাদ্দাম, মো. মিজান, আকবর, হাকিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই আশ্রয় কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সেনানিবাসের উদ্যোগে বন্যাকবলিত দুর্গম এলাকায় জরুরি ত্রাণসামগ্রী বিতরণ