পার্কভিউ হসপিটাল-এ “মাল্টিপল মাইলোমা” বিষয়ক বৈজ্ঞানিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

“কিডনি ও হাড়ের সমস্যার ‘ট্রোজান হর্স’ হিসেবে মাল্টিপল মাইলোমা” শীর্ষক এই সিম্পোজিয়াম

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | রবিবার , ১০ মে, ২০২৬ at ৮:৪২ অপরাহ্ণ

কিডনি ও হাড়ের জটিল রোগের অন্তর্নিহিত কারণ হিসেবে “মাল্টিপল মাইলোমা” সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করতে পার্কভিউ হসপিটাল-এর উদ্যোগে একটি বৈজ্ঞানিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।

“কিডনি ও হাড়ের সমস্যার ‘ট্রোজান হর্স’ হিসেবে মাল্টিপল মাইলোমা” শীর্ষক এই সিম্পোজিয়ামটি রবিবার (১০ মে ২০২৬) দুপুর ২টায় পার্কভিউ হসপিটাল-এর ১২ তলার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

কিডনি রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মেরিনা আরজুমান্দের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটাল-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হেমাটোলজি বিশেষজ্ঞ ডা. জামাল উদ্দিন তানিন, কনসালটেন্ট, পার্কভিউ হসপিটাল।

সিম্পোজিয়ামে বিশেষজ্ঞ প্যানেল হিসেবে অংশগ্রহণ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রখ্যাত চিকিৎসকবৃন্দ—প্রফেসর ডা. মো. নুরুল হুদা (নেফ্রোলজি), প্রফেসর ডা. মো. কাওসারুল মতিন (অর্থোপেডিক সার্জারি), প্রফেসর ডা. এম. এ. সাত্তার (মেডিসিন) এবং ডা. মো. নাজিবুর রহমান (রিউমাটোলজি), কনসালটেন্ট, পার্কভিউ হসপিটাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. এম. এ. হাসান চৌধুরী, সাবেক বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাবেক পরিচালক, বিআইটিআইডি, চট্টগ্রাম।

এছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং পার্কভিউ হসপিটাল-এর সিনিয়র কনসালটেন্টবৃন্দ, রক্তরোগ, কিডনি, ফিজিক্যাল মেডিসিন, অর্থোপেডিক সার্জারি, হৃদরোগ ও গাইনি বিভাগের চিকিৎসক এবং বিভিন্ন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সিম্পোজিয়ামে বক্তারা মাল্টিপল মাইলোমার প্রাথমিক লক্ষণ, জটিলতা, কিডনি ও হাড়ের উপর এর প্রভাব এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, সময়মতো সঠিক রোগ নির্ণয় এবং সমন্বিত চিকিৎসা গ্রহণের মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

পার্কভিউ হসপিটাল কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরনের বৈজ্ঞানিক আয়োজনের মাধ্যমে চিকিৎসকদের মধ্যে জ্ঞান বিনিময় এবং রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে স্কুলশিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার