চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া এলাকার কালু মাঝির বাড়ি থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ ওই এলাকার মিজানুর রহমানের স্ত্রী হালিমা আক্তার মুন্নী (২১)।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে উপজেলার রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কাঞ্চনমুন্সির বাড়ির মো. ইসহাকের মেয়ে হালিমা আক্তার মুন্নির সাথে বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া এলাকার কালু মাঝির বাড়ির নবী হোসেন মেম্বারের ছেলে মিজানুর রহমানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়।
নিহতের পিতা ইসহাক বলেন, বিয়ের পর থেকে আমার মেয়েকে শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করতো। আজ সকালে আমার মেয়ে মারা গেছে বলে জানান স্বামী মিজানুর রহমান। আমি এই মৃত্যুকে পরিকল্পিত হত্যা মনে করছি। তদন্ত করে বিচার দাবি করছি।














