চট্টগ্রামে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম ৭নং পশ্চিম ষোলশহর নাজির পাড়া মডেল সমাজের সভাপতি মঈনউদ্দীন চৌধুরী খোকা। এ সময় তিনি তার ব্যক্তিগত উদ্যোগে নাজির পাড়া ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় গিয়ে অসহায় পরিবারের খোঁজখবর নেন ও তাদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন।
এদিকে মঈনউদ্দীন চৌধুরী খোকা নাজির পাড়া, হিন্দু পাড়া, তৈয়বীয়া হাউজি সোসাইটি ও নাজির পাড়া মডেল সমাজের মধ্যে অবস্থিত সকল জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন।
এ সময় মঈনউদ্দীন চৌধুরী খোকা জানান, পানিবন্দি মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং নাজির পাড়া স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নিয়েছি। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন। মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে আমার ব্যক্তিগত উদ্যোগে অসহায় ১৬৩ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় নাজির পাড়া মডেল সমাজের নেতৃবৃন্দরাসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।












