পাঠানটুলি খান সাহেব সিটি করপোরেশন বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

| শনিবার , ১৫ আগস্ট, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

পাঠানটুলি খান সাহেব সিটি করপোরেশন উচ্চ বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গত মঙ্গলবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক আকতার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। সমাবেশে অন্যান্যদের বক্তব্য রাখেন, প্রদীপ দাশ, আবু তাহের, সুপ্রিয়া বড়ুয়া, শরমিন সুলতানা, অভিভবক প্রতিনিধি শওকত আকবর, অভিভাবক শাহনাজ আকতার, সোনিয়া আাকতার, মোস্তাফিজুর রহমান, মোঃ সাইফুদ্দিন, জেসমিন আকতার, রাজিয়া বেগম। সমাবেশে প্রধান অতিথি বলেন, নিজের জীবন গড়তে হলে লেখাপড়া ছাড়া উপায় নেই। মন দিয়ে স্কুলের শিক্ষকের কথা শুনতে ও শৃঙ্খলা মানতে হবে।

পূর্ববর্তী নিবন্ধ‘মানবসেবা কেবল একটি দায়িত্ব নয় এটি মানুষের সৃষ্টির মূল চেতনা’
পরবর্তী নিবন্ধমুজাদ্দিদে আলফে সানী (রহ.) ও আ’লা হযরত স্মরণে সভা