পটিয়ায় কিশোর গ্যাংয়ের ৫ সদস্যসহ গ্রেপ্তার ৯

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১৬ মে, ২০২৬ at ৭:১৬ পূর্বাহ্ণ

পটিয়ায় পুলিশের পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সক্রিয় সদস্যসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পটিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় অপরাধ সংঘটনের পরিকল্পনাকালে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন প্রান্ত বিশ্বাস (২০), মো. রাহিম (১৯), মো. হাসান (১৯), আরাফাত হোসেন (১৯) ও জিসান (১৯)। তাদের ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত তিন আসামি শহিদুল হক (৪৪), মো. নুর হোসেন (৩২) ও মো. জাহাঙ্গীরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া কুসুমপুর ইউনিয়নের একটি বিকাশের দোকান থেকে ৫ লাখ টাকা চুরির মামলায় জড়িত মো. ইদ্রিস (২৪) নামে এক তরুণকে আমজুরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন অভিযান ও নিয়মিত টহল অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবোকাবাক্সতে বন্দি
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু