নৌ প্রকৌশল বিভাগের উপ-প্রধান প্রকৌশলীর সাথে মেরিন ঠিকাদার মালিক সমিতির মতবিনিময়

| শুক্রবার , ২৮ আগস্ট, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের নৌ প্রকৌশল বিভাগে (মেরিন) নবনিযুক্ত উপ প্রধান প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা ইকবালের সাথে মেরিন ঠিকাদার মালিক সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে নগরীর বারিক বিল্ডিংস্থ কার্যালয়ে এই মতবিনিময় সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়। সভায় উপস্থিত বক্তারা নবনিযুক্ত উপ প্রধান প্রকৌশলীকে আন্তরিক অভিনন্দন জানান এবং চট্টগ্রাম বন্দরের মেরিন ও নৌ প্রকৌশল খাতের দক্ষতা বৃদ্ধির নানা দিক তুলে ধরেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত উপ প্রধান প্রকৌশলী মোস্তফা ইকবাল বলেন, চট্টগ্রাম বন্দর আমাদের জাতীয় অর্থনীতির প্রাণকেন্দ্র। নৌ প্রকৌশল বিভাগের কাজের মান ও গতিশীলতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সংশ্লিষ্ট ঠিকাদার ও অংশীদারদের সহযোগিতায় আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বন্দরের সার্বিক কার্যক্রমে আরও বেগবান করতে চাই।

মেরিন ঠিকাদার মালিক সমিতির সভাপতি মো. মনিরুজ্জামান টিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম, সহ সভাপতি মো. শাহাজাহান, আলী আকবর, এয়াছিন রেজা রাজু, মো. ইলিয়াছ খান, শফিকুর রহমান, সিরাজুল ইসলাম, ইকবাল হোসেন, মজিবুর রহমান, জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদীন মানিক, সৈয়দ আহমেদ ও মো. রাসেল প্রমুখ। সভা শেষে নবনিযুক্ত উপপ্রধান প্রকৌশলীকে সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুম’আর খুতবা
পরবর্তী নিবন্ধলংমার্চ সফল করে জনগণ ৬ দফা মানতে সরকারকে বাধ্য করবে