ভোক্তাদের দৈনন্দিন রান্নাকে আরও সহজ ও সুস্বাদু করে তুলতে একসঙ্গে পথচলা শুরু করল বাংলাদেশের দুই জনপ্রিয় ব্র্যান্ড MAGGI ও Singer Bangladesh।
২৪ নভেম্বর ব্র্যান্ড দুটির মধ্যে স্বাক্ষরিত হয়েছে একটি সমঝোতা স্মারক (MoU)।এই নতুন যাত্রার মাধ্যমে ভোক্তারা এখন Singer-এর আধুনিক কিচেন অ্যাপ্লায়েন্স ব্যবহার করে আরও সহজে তৈরি করতে পারবেন MAGGI-এর মজাদার সব রেসিপি, যা ঘরের রান্নাকে করে তুলবে আরও সহজ, আনন্দদায়ক ও সুস্বাদু।
নেসলে বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেভিক্রেমা ও সিঙ্গার বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক এম. এইচ. এম. ফাইরোজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে নেসলে বাংলাদেশের হেড অফ কমিউনিকেশন এন্ড মার্কেটিং শাম্মি রুবায়েত কারিম , সিঙ্গার বাংলাদেশ এর হেড অফ মার্কেটিং বেদৌরা ফারহানা সহ দুই কোম্পানির পক্ষ থেকে আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই অংশীদারিত্বের মাধ্যমে MAGGI ও Singer Bangladesh-এর মধ্যকার পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও দৃঢ় হবে, যা ভবিষ্যতে বাংলাদেশের ভোক্তাদের জন্য আরও বড়, নতুন ও আকর্ষণীয় উদ্যোগ নিয়ে আসার পথ তৈরি করবে।












