নিবেদন শিল্পী সংসদের শ্রাবণ সন্ধ্যা

| রবিবার , ১৬ আগস্ট, ২০২৬ at ৭:৩৬ পূর্বাহ্ণ

নিবেদন শিল্পী সংসদের ‘শ্রাবণ সন্ধ্যা’ কবিতা আবৃত্তি গান আর নৃত্য পরিবেশনের মাধ্যমে থিয়েটার ইন্সটিটিউট গ্যালারি হলে গত শুক্রবার সম্পন্ন হয়। নিবেদন শিল্পী সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও সংগীত প্রশিক্ষক রূপম মুৎসুদ্দি টিটুর সভাপতিত্বে ও সংগীত শিল্পী আদ্রিতা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ। স্বাগত বক্তব্য দেন, বিমান বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সুমন মুৎসুদ্দি, কর্পোরেট ব্যক্তিত্ব হুমায়ন কবীর, মহামুনি তরুণ সংঘের প্রাক্তন সভাপতি সেগুন প্রসাদ বড়ুয়া, শিক্ষক সমীরণ বড়ুয়া। শ্রাবণ সন্ধ্যায় সংগীত পরিবেশন করেনপ্রাচী মুৎসুদ্দি, আদ্রিতা বড়ুয়া, জয়িতা বড়ুয়া, অংকিতা বড়ুয়া, সুদীপ্তা চাকমা, ক্যামেলিয়া বড়ুয়া, অর্চিতা বড়ুয়া, অন্বেষা বড়ুয়া, তুষ্টি বড়ুয়া, তন্দ্রা দাশ, অর্ক নাথ, সায়ন্তী বড়ুয়া, দেবস্মিতা পাল, আনুষ্কা পাল, ইন্দ্রনীল বড়ুয়া, রিতু দত্ত। নৃত্য পরবেশন করেনঅমৃতা বড়ুয়া, শ্রীজিতা মুৎসুদ্দি, সৃজা তুষ্টি বড়ুয়া, আবৃত্তি করেন বাচিক শিল্পী সোমা মুৎসুদ্দি। সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদান রাখায় রোটারিয়ান সঞ্চয়ন বড়ুয়াকে উমেশ স্মৃতি সম্মাননা প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে যন্ত্রানুসঙ্গে ছিলেন অলক অয়ন সোহেল ও সানু সেনগুপ্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৪তম পবিত্র দরসুল হাদিস মাহফিল সম্পন্ন
পরবর্তী নিবন্ধপুকুর-জলাশয় পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ