নতুন বছর

তাহমিনা কোরাইশী | বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ at ৬:২৩ পূর্বাহ্ণ

বোশেখ মানে পান্তা ইলিশ

বোশেখ ফলের ডালা

বোশেখ মানে লালসাদা রঙ

ফিতে চুড়ি মালা।

বোশেখ মানে কালবোশেখী

তুমুল বেগে ঝড়

বোশেখ মানে প্রবল তুফান

নেয় উড়িয়ে ঘর।

বোশেখ মানে তপ্ত দাহন

ত্রাহি ত্রাহি শ্বাস

বোশেখ মানে রস টসটস

মেটায় তৃষ্ণা আশ।

বোশেখ মানে আনন্দ মেলা

কেনাকাটার ধুম

বোশেখ মানে ফূর্তি দারুণ

চুরি হলো ঘুম।

বোশেখ মানে গ্রীষ্মকাল

নতুন বছর শুরু

সাজ সাজ রব উঠেছে

মনটা উড়ু উড়ু।

পূর্ববর্তী নিবন্ধবাবার খোকা
পরবর্তী নিবন্ধপেকুয়ার ইতিহাস ও ঐতিহ্য : অসাধারণ সৃষ্টি