নগরীর পাবলিক বাসগুলোতে যাত্রীবেশী পকেটমারের দৌরাত্ম্য চরম আকার ধারণ করেছে। গতকাল সোমবার দুপুরে নগরীর লাভলেইন থেকে তিন পুলের মাথা পর্যন্ত ৩ নম্বর বাসে যাওয়ার সময় মোহাম্মদ আসগর আলী নামে এক ব্যক্তির পকেট থেকে মোবাইল ফোন হাতিয়ে নেওয়া হয়। যাত্রীদের অভিযোগ, এ রুটে নিয়মিত পকেটমারের ঘটনা ঘটে।
শুধু এ রুটেই নয়, নগরীর বিভিন্ন রুটের পাবলিক বাসে নিয়মিত মোবাইল ফোন ও মানিব্যাগ হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটছে বলেও অভিযোগ পাওয়া গেছে। মোহাম্মদ আসগর আলী তার মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার ঘটনায় পুলিশকে জানিয়েছেন।












