নগরীর জলজট এলাকা পরিদর্শনে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক

| বৃহস্পতিবার , ৯ জুলাই, ২০২৬ at ১১:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরীতে ভারী বৃষ্টিপাতের মধ্যেও পানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসা কাজ করে যাচ্ছে। এছাড়াও মহানগরীর বিভিন্ন সড়কে বিদ্যমান চলমান সুয়ারেজ প্রকল্পের নির্মাণ সাইটসমূহ পানিতে তলিয়ে যাওয়ার কারণে জননিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম মহানগরীর জলজটপূর্ণ বিভিন্নস্থান পরিদর্শন করেন। পরে তিনি সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন এবং সেনাবাহিনীর কন্সট্রাকশন ব্রিগেডসহ নগরীর প্রবর্ত্তক মোড়ে সংবাদ সম্মেলনে অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৯-১৫ জুলাই দুর্যোগ ব্যবস্থাপনা সপ্তাহ ঘোষণা
পরবর্তী নিবন্ধপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে