দোহাজারীতে চিকিৎসা সেবা ও ওষুধ পেল ৩ হাজার বন্যার্ত

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২৬ জুলাই, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

চন্দনাইশের দোহাজারীতে বন্যাপরবর্তীতে হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্ত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়। গতকাল শনিবার হাজারী দিঘির পাড়ে অনুষ্ঠিত এই মানবিক কার্যক্রমে সেবা প্রার্থীদের বিনামূল্যে চেকআপ ও বিভিন্ন রোগের ওষুধ বিতরণ করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সার্বিক সহযোগিতায় উক্ত ক্যাম্পে মেডিসিন, চর্ম ও যৌন, গাইনী ও প্রসূতি, শিশু রোগ, হৃদরোগ, কিডনি রোগে ৪০ জনের অধিক একদল চিকিৎসক দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়াও উক্ত ক্যাম্পে ফ্রি রক্তচাপ, ডায়াবেটিস পরীক্ষা করে দেয়া হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই সেবা গ্রহণ করেন। ফাউন্ডেশনের সভাপতি হাজী মোহাম্মদ জামাল উদ্দিন সওদাগর বলেন, সামপ্রতিক সময়ের বন্যায় সাধারণ মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকেই ঘরবাড়ি হারিয়েছেন। বন্যা পরবর্তী শত শত মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েন। বন্যার্তদের চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়। আগামীতেও যে কোন দুর্যোগ মুহুর্তে হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন সাধারণ মানুষের পাশে থাকবে।

পূর্ববর্তী নিবন্ধরাখাল মল্লিক
পরবর্তী নিবন্ধরাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল স্বাভাবিক