রাউজান উপজেলা ও পৌরসভা যুবদল : কেন্দ্রীয় যুবদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাউজান উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে বৈরী আবহাওয়ার মধ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি এম শাহ্জান সাহিল। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন ও পৌরসভা যুবদলের সভাপতি আরিফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুবদলের সহ–সভাপতি সাবের সুলতান কাজল। বিশেষ অতিথি ছিলেন মাসুদ আলম, ইকবাল চৌধুরী, সাইদ আমান রানা, সৈয়দ তৌহিদুল আলম। উপস্থিত ছিলেন মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ সিরাজ, রিয়াজ উদ্দিন চৌধুরী, রবিউল হাসান জনি, মিজান উদ্দিন রিপন, জোবায়েদ হোসেন, মোহাম্মদ রাজু, রিয়াদ চৌধুরী এবং মইনুল ইসলাম পিংকু প্রমুখ। সমাবেশে বক্তারা দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহাবন জানান।
পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি: পটিয়া প্রতিনিধি জানান, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পটিয়ায় এমপি এনামুল হক এনামের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম।
তিনি বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।
সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে ও খোরশেদ আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন
শফিকুল ইসলাম চেয়ারম্যান, মোজাম্মেল হক, নুরুল আমিন এমএসসি, গাজী আবু তাহের, মফজল আহমদ চৌধুরী, আবুল ফয়েজ, একেএম জসিম উদ্দিন, মোজাম্মেল হক চৌধুরী, হাজী আবুল কাশেম, আবদুল মাবুদ, মীর জাকের আহমেদ, নাছির উদ্দীন, ইসমাইল হোসেন, জাহেদুল হক, ইয়াসিন আরাফাত, অহিদুল আলম চৌধুরী পিবলু, ওবায়দুল হক রিকু, মোহাম্মদ জাহেদ, মীর সাইফুর রহমান, আবদুল কাদের, মাহবুল আলম পারভেজ, মিজানুর রহমান, বুলবুল আহমেদ নান্নু, আলমগীর আলম, ক্বারী মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সাজেদা ইয়াসমিন রেখা, হালিমা বেগম, আয়শা আক্তার রিনা, জয়নাব বেগম।

ফটিকছড়ি যুবদল : ফটিকছড়ি প্রতিনিধি জানান,পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ফটিকছড়ি উপজেলা ও ফটিকছড়ি উত্তর যুবদলের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে এক মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিবিরহাট বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সভাপতি মিয়া মোশরাফুল আনোয়ার মশুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন মুনসুর চৌধুরী, ফয়েজ তারেক, জাহেদ মেম্বার, সাহাবুদ্দিন, এমদাদুল হক মুন্না, ওমর ফারুক, মোজাহারুল ইকবাল লাভলু, সাইফুল হায়দার রাসেল, আরাফাত তুষার, তারেকুল ইসলাম প্রমুখ।

বান্দরবান বিএনপি : বান্দরবান প্রতিনিধি জানান, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে বান্দরবানে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল–সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার শহরের জজকোর্ট এলাকা থেকে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন তুষারের নেতৃত্বে এক মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে মুক্তমঞ্চের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, রিটল বিশ্বাস, জেলা শাহাদাত হোসেন জনি, চনুমং মারমা, মাশৈ থোয়াই, মো. আলমগীর, উমেচিং প্রমুখ।
সমাবেশে জসিম উদ্দিন তুষার বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্টের যে কোনো অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

রাঙ্গুনিয়া যুবদল : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পরিকল্পিত সন্ত্রাস–নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম–রাঙ্গামাটি মহাসড়কের রানীরহাট বাজারে এই কর্মসূচি পালিত হয়। শুরুতে একটি বিক্ষোভ মিছিল রাণীরহাট বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের দেশের যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও–পোড়াও ও রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পরে রানীরহাট সিএনজি স্টেশনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সেকান্দার হোসেনের সভাপতিত্বে ও এস এম লোকমান হোসেনের
সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো.ইউসুফ মিয়া চৌধুরী। বক্তব্য রাখেন নাসির উদ্দীন নসু, শাহেদ কামাল তালুকদার, আব্দুল মান্নান রনি,রেজাউল করিম প্রমুখ।
উপস্থিত ছিলেন কাজী রাকিবুল হাসান মাসুদ, এবিএম সাইফুদ্দিন, জাহেদুল আলম চৌধুরী, সিরাজুল ইসলাম তালুকদার, দিদারুল আলম, এইচ এম সুমন, নাজিম উদ্দিন, দেলোয়ার, দিদার, নাসির উদ্দীন, শামসুল আলম, সালাউদ্দিন ননাই, মো. এয়াকুব ও আলমগীর প্রমুখ।













