হযরত শাহসুফি মাওলানা সৈয়দ আজিজুর রহমান শাহ আলহাসানী আল মাইজভাণ্ডারী (রহ.) প্রকাশ শাহ সাহেব কেবলার ১৩৬তম বার্ষিক ওরশ শরীফ গত ২২ জানুয়ারি রাউজানের মিরাপাড়া আহমদিয়া আজিজিয়া ভাণ্ডার মঞ্জিলে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল কোরানখানি, মিলাদ মাহফিল, জিকির আযকার ও ফাতেহা।
এতে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহজাদা মাওলানা সৈয়দ আব্দুল্লাহ আল নোমান শাহ। উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ নুরুল আনোয়ার শাহ, শাহজাদা সৈয়দ নুরুল হান্নান শাহ, শাহজাদা মাওলানা সৈয়দ জাফর আহমদ শাহ, চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, সৈয়দ নূর, সৈয়দ আব্দুল আজিম মুন্না, মোহাম্মদ মোর্শেদ মন্টু, মো. এরশাদ, মো. আজাদ শাহ, মো. জাহাঙ্গীর ও মো. টিটো। প্রেস বিজ্ঞপ্তি।











