গাউছিয়া কমিটি কদম মোবারক শাখার উদ্যোগে অধ্যাপক ডা. আকতার হোসেন চৌধুরীর স্মরণসভা ও দোয়া মাহফিল গত ১৮ এপ্রিল কদম মোবারক মসজিদে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আবু জাফর চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি মহানগরের সাবেক সদস্য ইমরান হোসেন জুয়েল। এসময় উপস্থিত ছিলেন কদম মোবারক শাহী জামে মসজিদের ইমাম কাজী মোহাম্মদ জোবায়ের হোসেন, মাওলানা মোহাম্মদ সোলেমান, মাওলানা মো. আয়ুব, মাওলানা মো. সাব্বির আহমেদ, আমির হোসেন, মো. শাহাদত, মো. হাসেম প্রমুখ। দোয়া ও মুনাজত পরিচালনা করেন কদম মোবারক শাহী জামে মসজিদের ইমাম কাজী মোহাম্মদ জোবায়ের হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











