বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেন, বিএনপি সরকার গণভোট অধ্যাদেশ বাতিল করে জনগণের গণরায়কে প্রত্যাখান করেছে। জ্বালানি সংকট নিরসনে সরকার ব্যর্থ হয়েছে। সরকার দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে না পারায় জনদুর্ভোগ বেড়েছে।
তিনি বলেন, শনিবার বিকাল ৪ টায় চট্টগ্রাম জামিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের জনগণকে অংশ গ্রহণ করার উদাত্ত আহ্বান জানান। গত বৃহস্পতিবার বাদ আছর ডবলমুরিং থানার ২৩ নম্বর ওয়ার্ডে পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাদেরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম।
এতে আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা রিদয়ানুল কবির, মুহাম্মদ ইউনুস, মুনসুর আলী, তানভীর আহমদ মানিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












