টানা তিন দিন বন্যার্তদের পাশে দুর্যোগ ব্যবস্থাপনা সমিতি সংস্থা

| বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে বাঁশখালীর বিস্তীর্ণ জনপদে নেমে আসে দুর্ভোগে, এমন সংকটের মুহূর্তে মানবিক দায়িত্ববোধকে সামনে রেখে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে Organization for Disaster Management Society (ODMS)।

১৪ জুলাই (বুধবার) সকালে বাঁশখালী শতাধিক বন্যাদুর্গত পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয়েছে চাল, ডাল, শুকনো খাবার ও নগদ অর্থসহ প্রয়োজনীয় নিত্যপণ্য সামগ্রী। ত্রাণ কার্যক্রমের আওতায় বাহারছড়া, চাম্বল, বাণী গ্রামসহ সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছে যান স্বেচ্ছাসেবীরা। অনেক স্থানে যানবাহন চলাচল ব্যাহত থাকায়
বিকল্প পথ ব্যবহার করে দুর্গত মানুষের কাছে সহায়তা পৌঁছে দিয়েছে সংগঠনটির সেচ্ছাসেবীরা।

শুধু খাদ্যসামগ্রী বিতরণ নয়, স্বেচ্ছাসেবীরা প্রতিটি পরিবারের খোঁজখবর নিয়েছেন, তাদের প্রয়োজন শুনেছেন এবং ভবিষ্যৎ সহায়তার জন্য তথ্য সংগ্রহ করেছেন।

সংগঠনের প্রধান নির্বাহী এম আর চৌধুরী মিল্টন জানান, দুর্যোগের সময় পাশে দাঁড়ানো শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি মানবিকতারও। বন্যার কারণে বহু পরিবার কর্মহীন হয়ে পড়েছে, অনেকের ঘরবাড়ি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিজেদের সামর্থ্যের মধ্যে ত্রাণ ও সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তাদের।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের (ওডিএমএস) প্রধান নির্বাহী এম আর চৌধুরী মিল্টন, সমাজ সেবক জামশেদ মোহাম্মদ, ম্যানেজার তুহিন মোল্লা, রিসার্চ অফিসার লিয়ন হাসান, রিসার্চ এসিস্ট্যান্ট ওমর হাসনাত সিদ্দিক তন্ময়, নাফিয মাহমুদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফিশিং বোটসহ ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড
পরবর্তী নিবন্ধকাল কানু শাহ’র (রা.) ষান্মাসিক ওরশ