টাইগারপাসে উড়ালসড়কের নিচে রক্তাক্ত যুবক, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

| বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ১১:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় উড়ালসড়কের নিচে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন গুরুতর আহত এক এক যুবক। গতকাল বুধবার সন্ধ্যায় তাকে ওই অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। রাত ১১টা ৪০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহত যুবকের নাম মেহেদী হাসান (৩৫)। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের শিয়াচর এলাকার সুলতান শিকদারের ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, রাতে সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে।

কোতোয়ালি থানার পরিদর্শক( তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন আজাদীকে বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে ওই যুবক মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তনি তবে উড়াল সড়ক থেকে নিচে পড়েছেন, নাকি ওখানেই পড়ে ছিলেন সে বিষয়ে এখনো জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধমালদ্বীপকে বিদায় করে সেমিতে ভারত
পরবর্তী নিবন্ধসাঁতারু পায়েল নাথকে পুরস্কৃত করল রাঙ্গুনিয়া ক্রীড়া সংস্থা