সাঁতারু পায়েল নাথকে পুরস্কৃত করল রাঙ্গুনিয়া ক্রীড়া সংস্থা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ১১:৫৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া থেকে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–১–এ জাতীয় পর্যায়ে সাঁতারে অংশ নেওয়া রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পায়েল নাথকে পুরস্কৃত করেছে রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থা। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পায়েল নাথকে সাতাঁরের ট্র্যাকস্যুট, গগলস ও নগদ অর্থ হস্তান্তর করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউএনও মো. শাহাদাৎ হোসেন। সাংসদ হুমাম কাদের চৌধুরীর নির্দেশনায় উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অ্যাডভোকেট খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী হিরুর পক্ষ থেকে এসব উপহার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধটাইগারপাসে উড়ালসড়কের নিচে রক্তাক্ত যুবক, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
পরবর্তী নিবন্ধপাহাড়তলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর প্রতিযোগিতা