পাহাড়তলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর প্রতিযোগিতা

| বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ১১:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী শিক্ষা থানাধীন ৯, ১০, ১১, ১২ ও ২৬ নং ওয়ার্ডের প্রায় ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র–ছাত্রীদের অংশগ্রহণে থানা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২এর ক্রীড়া প্রতিযোগিতা গতকাল ১১ নভেম্বর পাহাড়তলী ডিগ্রী কলেজ খেলার মাঠে অনুষ্ঠিত হয়। থানা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল আরিফিনের সার্বিক তত্ত্বাবধানে এবং পাহাড়তলী থানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগণের প্রচেষ্টায় ১০টি ভিন্ন ইভেন্টের খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। দিনব্যাপী এই খেলায় উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা একাডেমিক সুপারভাইজার সালমাতুজ জোহরা এবং অফিসের কর্মকর্তা–কর্মচারীবৃন্দ। বিভিন্ন ইভেন্টের থানা পর্যায়ে নির্বাচিত দল পরবর্তীতে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২৭ এর জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাঁতারু পায়েল নাথকে পুরস্কৃত করল রাঙ্গুনিয়া ক্রীড়া সংস্থা