জেন্ট্রো আয়োজিত ৩ দিনব্যাপী ইলেকট্রনিক গো–কার্ট রেসিং টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পোর্ট সিটি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্কর। এছাড়া বক্তব্য রাখেন দেশের প্রথম ফর্মুলা রেইসার মাহফুজুর রহমান তুষার, সেফ নেচার এর প্রেসিডেন্ট জসীম চৌধুরী, মো. জিয়াউল হক সোহেল। রেইসিং প্রতিযোগিতায় মোট ২৮ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ১০ জন রেসারের মধ্য থেকে চূড়ান্ত লড়াইয়ের মাধ্যমে বিচারকরা শীর্ষ ৩ জন ফাইনালিস্ট নির্বাচন করেন। প্রতিযোগিতায় ১ম হয়েছেন আহনাফ আবীর, ২য় হয়েছেন আহম্মেদ তাহমীদ চৌধুরী এবং ৩য় হয়েছেন ওয়াসিক হোসেন। তাদেরকে যথাক্রমে ১৫০০০, ১০০০০, ও ৫০০০ টাকার চেক, ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া সকল প্রতিযোগীকে সার্টিফিকেট প্রদান করা হয়। বিচারকের দায়িত্ব পালন করেন দেশের প্রথম ফর্মুলা রেইসার মাহফুজুর রহমান তুষার ও ইঞ্জিনিয়ার শরফুদ্দিন মিনার। পরে জেন্ট্রোর প্রতিষ্ঠাতা মোক্তাদীর সাজিদ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।










