জুলুসে চান্দগাঁও ও মুরাদপুর এলাকায় তবারুক বিতরণ

| শুক্রবার , ২৮ আগস্ট, ২০২৬ at ৬:৩৩ পূর্বাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রাম৮ সংসদীয় আসনের চান্দগাঁও ও মুরাদপুর এলাকায় শরবত, পানি ও তাবারুক বিতরণ করেন জাতীয় নাগরিক পার্টিএনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ। এসময় জোবাইরুল হাসান আরিফ বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস উপলক্ষে বার আউলিয়ার শহর চট্টগ্রামে আশেকে রাসূলদের ঢল নেমেছে। চট্টগ্রামসহ সারা দেশ ও বিদেশ থেকে আগত আশেকানে রাসূলদের স্বাগত জানাই। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই জশনে জুলুসকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান দেওয়া উচিত।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান ও আল ইমন হোসাইন আহমেদ, যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ সিরাজ উদ দৌল্লাহ, মো. ওমর সাঈদ, সহ সাংগঠনিক সম্পাদক সাদমানুর রহমান চৌধুরী ও তাসদীদ ইবনে রাসূল, ছাত্রশক্তির সংগঠক নুর মোহাম্মদ ওয়াসীক, আহমেদ সাফোয়ানসহ চান্দগাঁও ও পাঁচলাইশ থানা এনসিপির সংগঠকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিদ্রোহীর রূপতত্ত্ব
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ৬৯ জন ডেঙ্গু আক্রান্ত