জুলাই গণঅভ্যুত্থান ছিল ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের ঐতিহাসিক অঙ্গীকার

মহানগরী ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায় নজরুল ইসলাম

| বুধবার , ১ জুলাই, ২০২৬ at ৬:২২ পূর্বাহ্ণ

চব্বিশের জুলাই বিপ্লব স্মরণে ১১ দলীয় ঐক্যের কেন্দ্র ঘোষিত মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মহানগরীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার নগর জামায়াতের কার্যালয় বিআইএ কনফারেন্স হলে সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম। মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন, বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর সভাপতি এমদাদউল্লাহ সোহাইল, নগর জাগপা সভাপতি আবু জাফর মোহাম্মদ আনাস, নগর এলডিপি সভাপতি সৈয়দ গিয়াস উদ্দিন আলম, নগর এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিস নগর সেক্রেটারি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, নগর লেবার পার্টির সেক্রেটারি আফসার উদ্দিন, নেজামে ইসলাম পার্টির অধ্যাপক মুহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, ক্বারী মাওলানা মুবিনুল হক, মাওলানা আনোয়ার হোসেন রব্বানী, এনসিপির ইঞ্জিনিয়ার সাহেদ ইকবাল চৌধুরী, নগর খেলাফত মজলিসের মাওলানা মোস্তফা কামাল, এলডিপির আবু সাঈদ, এবি পার্টির যায়েদ হাসান চৌধুরী ও নেজামে ইসলাম পার্টির মাওলানা নুর মুহাম্মদ কিবরিয়া। সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রজনতার ঐতিহাসিক আত্মত্যাগের এক অনন্য অধ্যায়। এ আন্দোলনের চেতনা শুধু স্মরণ করার বিষয় নয়, বরং একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনতুন পদ্ধতিতে আবেদন জমার সময় জানাবে ভারতের ভিসাকেন্দ্র
পরবর্তী নিবন্ধমুহাম্মদ রেজাউল করিম সওদাগর