রাঙ্গুনিয়ার উপজেলার পোমরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড মাস্টার বাড়ি এলাকার বাসিন্দা মরহুম মুহাম্মদ মোখলেছুর রহমান মাস্টারের তৃতীয় সন্তান মুহাম্মদ রেজাউল করিম সওদাগর (৬৫) গত ২৯ জুন বিকেলে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…. রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় পোমরা বাচা বাবা মাজার মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।










