বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত জিয়া ভেটার্ণ ফুটবল টুর্নামেন্টের অবশিষ্ট খেলা আজ ৫ জানুয়ারি সোমবার থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে পুনরায় শুরু হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টুর্নামেন্টের খেলা দলীয় সপ্তাহব্যাপী শোক দিবসের জন্য স্থগিত করা হয়েছিল। অবশিষ্ট খেলার ফিকচার এরমধ্যে ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর সেমিফাইনাল ও ২০ জানুয়ারী টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
আজ সোমবার দুপুর ২টায় সিপিএম লিজেন্ড–মরহুম সামশুল হক স্মৃতি সংসদের এবং বিকাল ৩টায় আরমান স্মৃতি সংঘ–আহমেদুর রহমান স্মৃতি সংসদের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।












