ব্যবসায়ী ও রাজনীতিবিদ জিয়াউর রহমান (৫৬) গতকাল বৃহস্পতিবার রাত ৭টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে ও অনেক গুণগ্রাহী রেখে যান। জিয়াউর রহমান চট্টগ্রামের রাজনীতিবিদ মরহুম আহমেদুর রহমান চৌধুরীর তৃতীয় ছেলে।
মরহুমের ১ম নামাজে জানাজা আজ শুক্রবার সকাল ৯ টায় আন্দরকিল্লা বিভাগীয় সমবায় কমপ্লেঙে এবং ২য় নামাজে জানাজা বাদ জুমা হাটহাজারী সদরের মোহাম্মদপুর নিজ গ্রামের দক্ষিণ ছিপাতলি লাল মোহাম্মদ খান জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মোহাম্মদপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির সিনিয়র সদস্য এম নাজমুল ইসলামের সেজো মামা। তার মৃত্যুতে চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।












