মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকীর নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল এই কর্মসূচির অংশ হিসেবে নিম গাছ রোপণ করা হয়। কর্মসূচি প্রসঙ্গে জালাল সিদ্দিকী বলেন, স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা পরিশুদ্ধতার প্রতীক নিম গাছ রোপণ করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ কোটি বৃক্ষ রোপণের যে উদ্যোগ নিয়েছেন সে পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা হলেও সহায়ক ভূমিকা পালন করবে এটি।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম হিমেল, সাহাব উদ্দিন, সহ–সাধারণ সম্পাদক আবু হোজাইফা সায়েম, মাহাবুবুল হাসান, সহ–নাট্য সম্পাদক ও হল সংসদের স্বাস্থ্য ও আবাসন সম্পাদক জামিল হোসেন এবং জাকির হোসেন, স্বজন সরকার প্রমুখ।












