জামালখান ওয়ার্ডে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ

| মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৮:১৭ পূর্বাহ্ণ

সামপ্রতিক অতি বৃষ্টিতে সৃষ্ট সাময়িক জলাবদ্ধতায় ২১নং জামাল খান ওয়ার্ডের মোমিন রোড ও হেমসেন লেইন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় চাল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাল খান ওয়ার্ড বিএনপির আহ্বায়ক তৌহিদুস সালাম নিশাদ।

এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী শাহজাহান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকতার খান, জামাল খান ওয়ার্ড ক ইউনিট বিএনপি নেতা মোহাম্মদ বশির, মিজানুর রহমান, ইউনিট বিএনপি নেতা ইকবাল ইউসুফ, ওয়ার্ড মহিলা দলের সাবেক সিনিয়র সহসভাপতি জাহেদা বেগম, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ ইসমাইল, জাকির হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে আছে বিএনপি,দ্রুত পুনর্বাসন করা হবে : শামীম
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার