জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

| শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

জুনিয়র পুরুষ হকি এশিয়া কাপে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে ৬২ গোলে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব২০ দল। এই হারে আগামী বছর জুনিয়র হকি বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। টুর্নামেন্টের নিয়মানুযায়ী, যুব এশিয়া কাপ থেকে শীর্ষ ছয় দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। এখন সপ্তম ও অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে আজ চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। আর পঞ্চমষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে লড়বে জাপান ও চীন। পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে জাপানকে হারাতে পারলেই বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত হবে বাংলাদেশেরএমন লক্ষ্য নিয়ে চীনের হুলুনবুইর সিটিতে জাপানের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচের ৪১ মিনিটের মধ্যে পাঁচ গোল হজম করে বাংলাদেশ। ৫০ গোলে এগিয়ে গিয়ে নিশ্চিত জয়ের পথ নিশ্চিত করে জাপান। ৪১ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশের মাহাদি হাসান গোল করলে ব্যবধান ৫এ নেমে আসে। ৪৫ মিনিটে বাংলাদেশের জালে ষষ্ঠবারের মতো বল পাঠায় জাপান। ৫০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশের হারের ব্যবধান কমান মুন্না ইসলাম। শেষ পর্যন্ত ৬২ গোলে হেরে বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের।এবারের আসরে পুল ‘বি’তে ৪ ম্যাচ খেলে মাত্র ১টি জয় ও ৩ হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকে বাংলাদেশ। নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে চীনের কাছে ৩২ গোলে এবং মালয়েশিয়ার কাছে ৪২ গোলে হারের পর কাজাখস্তানকে ৪২ গোলে হারায় বাংলাদেশ। এরপর শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৩০ গোলে হেরে যায় লালসবুজ জার্সিধারীরা। এ নিয়ে নবমবারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধফ্রান্সের সমর্থন হারালেন ইনফান্তিনো
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া রোববার থেকে শুরু