ছৈয়দ নাছেরুল হক চিশতী (রহ.) আমৃত্যু বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে গিয়েছেন

ইসলামিক ফ্রন্টের শোকসভায় বক্তারা

| বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্টের শোকসভায় বক্তারা বলেছেন, ছৈয়দ নাছেরুল হক চিশতী সত্যানুসন্ধানী মানুষের নির্ভরযোগ্য ঠিকানা। যিনি আমৃত্যু দেশের নিপীড়িত, বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে গিয়েছেন। সর্বদা যিনি সাম্য, মৈত্রী ও মুক্তির জয়গান গেয়েছেন। ইসলামিক ফ্রন্টের উদ্যোগে গত ৭ নভেম্বর কেন্দ্রীয় চেয়ারম্যান ছৈয়দ নাছেরুল হক চিশতী (রহ.) এর শোকসভায় বক্তারা এসব কথা বলে। কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী, মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর, যুগ্ম মহাসচিব খাজা আরিফুর রহমান তাহেরী, স ম হামেদ হোসাইন, মোশাররফ হোসেন হেলালী, এস এম আবদুল করিম তারেক, অধ্যক্ষ ছৈয়দ মাওলানা জসিম উদ্দিন তৈয়বী, তরিকুল হাসান লিংকন, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, অধ্যক্ষ মাওলানা ছৈয়দ মোহাম্মদ আবু ছালেহ, এস এম তারেক হোসাইন, দিদারুল আলম মোল্লা, আবদুল আজিজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাল জমাদিউস সানি মাস গণনা শুরু
পরবর্তী নিবন্ধআধার মানিক প্রাথমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা