চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১৪৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিন্ডিকেট চেয়ারম্যান ও চুয়েটের উপাচার্য অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া।
সভায় উপস্থিত ছিলেন চুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মদ রাশিদুল হাসান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন এবং চুয়েটের ইনস্টিটিউট অব রিভার, হারবার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের পরিচালক অধ্যাপক আসিফুল হক।
আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক মোহাম্মদ মশিউল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ জাহিদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সেকান্দর চৌধুরী, প্রকৌশলী খান আতাউর রহমান, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী, চুয়েটের অধ্যাপক সুনীল ধর ও অধ্যাপক মোহাম্মদ মোস্তফা কামাল।
এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন বুয়েটের অধ্যাপক মো. আয়নাল হক এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মিজ আলিফ রুদাবা। সভায় সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। প্রেস বিজ্ঞপ্তি।













