চুয়েটের ১৪৪তম সিন্ডিকেট সভা

| শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৫৪ পূর্বাহ্ণ

চুয়েটের ১৪৪তম সিন্ডিকেট সভা গতকাল বৃহস্পতিবার সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট চেয়ারম্যান ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।

উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, অধ্যাপক ড. মুহাম্মদ ইব্রাহিম খান, অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান, অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী, প্রকৌশলী খান আতাউর রহমান, অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী, অধ্যাপক ড. সুনীল ধর এবং অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা কামাল। অনলাইনে সংযুক্ত ছিলেন বুয়েট অধ্যাপক ড.মো. আয়নাল হক এবং অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. মাহবুবুল হক পাটোয়ারী।

সভায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।

শুরুতে সিন্ডিকেটের সদস্যগণ নতুন ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে বরণ করে নেন। এর পরে নতুন দুই জন সিন্ডিকেট সদস্য ইনস্টিটিউট অব রিভার, হারভার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এর পরিচালক অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এবং ইনস্টিটিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ইব্রাহিম খানকে বরণ করে নেন ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৪দিন ব্যাপী লোক ও কনটেম্পোরারি নৃত্য কর্মশালা শুরু
পরবর্তী নিবন্ধচিত্রচিন্তার ৩য় আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী আজ থেকে