কাজেম আলী স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ওবায়েত রশীদ এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ–৫ অর্জন করেছে। ওবায়েত রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড সুলতানপুর আশরফ আলী হাজী বাড়ির বাসিন্দা হারুন অর রশীদ এবং আঞ্জুমান আরা বেগম দম্পতির দ্বিতীয় পুত্র। নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে ওবায়েত রশীদ জানায়, একজন ভালো চিকিৎসক হয়ে বাবা–মায়ের স্বপ্ন পূরণ করাই আমার লক্ষ্য। এসএসসির ভালো ফলাফল সে লক্ষ্য অর্জনে আমাকে কিছুটা হলেও সহায়তা করবে।
দৈনিক আজাদীতে কর্মরত ওবায়েতের গর্বিত পিতা হারুন অর রশীদ নিজের অনুভূতি ব্যক্ত করে জানান, ছেলের এ সাফল্যে আমরা সবাই আনন্দিত। এ অর্জনের পেছনে নিজের পরিশ্রমের পাশাপাশি তার মায়ের অবদান সবচেয়ে বেশি। পাশাপাশি হাউস টিউটরদের আন্তরিক প্রচেষ্টার কথাও কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে হয়। তিনি ছেলের ভবিষ্যত সাফল্যের জন্য সকলের নিকট দোয়া প্রত্যাশী।










