জামায়াতে ইসলামী চান্দগাঁও থানার উদ্যোগে নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। থানা সেক্রেটারি জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন থানা আমির মোহাম্মদ ইসমাইল, থানা সহকারী সেক্রেটারি মো. আজাদ চৌধুরী ও মো. ওমর গনি। উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ওমর ফারুক,রইছুর রহমান চৌধুরী , জসিম উদ্দিন সরকার,মো. নুরুল হোসাইন। মুহাম্মদ উল্লাহ বলেন, ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর দীর্ঘ সময় ধরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় প্রতিটি ওয়ার্ডের সাধারণ মানুষ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন মৌলিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। নাগরিক সমস্যার দ্রুত সমাধান, উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি এবং জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচিত প্রতিনিধিদের ভূমিকা অপরিহার্য। প্রেস বিজ্ঞপ্তি।












