চান্দগাঁওয়ে বন্যার্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ

| শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৫:৩৫ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ৪ নং চান্দগাঁও ওয়ার্ডের উদ্যোগে রাইছুর রহমান চৌধুরী তিতুর ব্যবস্থাপনায় সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের সহায়তায় মানবিক উদ্যোগ হিসেবে প্রায় ১,২০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওয়ার্ডের শমসেরপাড়া, ফরিদেরপাড়া, অদুরপাড়া, ডালিপাড়া, মাইজপাড়া, হাজীরপোল, টেকবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা, মৌলভীপুকুরপাড়, নাজিরপাড়া ও খাজা রোডসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকায় পানিবন্দী মানুষের মাঝে এ খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মহানগরীর সাংগঠনিক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন রাইছুর রহমান চৌধুরী তিতু, ওমর গণি, আবদুল আহাদ, সরওয়ার উদ্দিন, সিরাজ কামাল, খলিলুর রহমান, এনামুল হক, আব্দুল হান্নান, শাহাদাত হোসেন, ফরহাদ, সাইফুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগঙ্গা চুক্তির গুরুত্ব মাথায় রেখে সিদ্ধান্ত নেবে ভারত, বিশ্বাস ঢাকার
পরবর্তী নিবন্ধদুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়াতে হবে