চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

আনোয়ায় চাতরি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী এই কমিটি অনুমোদন দেন। নবগঠিত কমিটিতে নুরুচ্ছফা মেম্বারকেকে সভাপতি ও এম নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন–সহ–সভাপতি শওকত ওসমান, প্রাণতোষ দত্ত, আব্দুল্লাহ আল হারুন, রণধীর দত্ত, একিউএম সাইফুল্লাহ খান চৌধুরী, রফিক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এসকান্দর হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে আবু সুলতান মানিকের নাম ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া পৌরসভার ৬৫ কোটি টাকার বাজেট ঘোষণা
পরবর্তী নিবন্ধসাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী আজ