চমেক হাসপাতালে সুপেয় পানির মেশিন স্থাপন

| রবিবার , ১৪ জুন, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

মানবিক ও সামাজিক সংগঠন ‘হাসি’র এক যুগ পূর্তি উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের জন্য সুপেয় পানির মেশিন স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের জান্নাত হোস্টেলে এই মেশিনটি উদ্বোধন করা হয়। এ নিয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোট ১৪টি বিশুদ্ধ পানির মেশিন স্থাপন করল সংগঠনটি।

সৌদি প্রবাসী ও সংগঠনের প্রতিষ্ঠাতা মোছলেহ উদ্দীন মুন্নার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের উদ্বোধন করেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা, চমেক হাসপাতাল ম্যানেজিং কমিটির ডা. সামিউল ইসলাম, হাসির সিনিয়র সহসভাপতি মো. মহিউদ্দিন, সহসভাপতি এম হামিদ হোসাইন ও আবুল হাসনাত রাসেল, প্রচার সম্পাদক আব্দুর নুর আইয়ুব ও সাইফ উদ্দীন দস্তগীর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তৌহিদ, দপ্তর সম্পাদক তাসিন উদ্দিন, আইটি সম্পাদক রায়েদুল ইসলাম এবং সদস্য আয়েশা আক্তার, ইসমাইল বালি ও ইরফানসহ সংগঠনের কর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘হাসি’ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এবং এক যুগ পূর্তি উৎসবের অংশ হিসেবে ইন্টার্ন চিকিৎসকদের জন্য এই সুপেয় পানির ব্যবস্থা করা হলো। এর আগে এক যুগ পূর্তি উপলক্ষে সংগঠনের কর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচেম্বারের সাবেক পরিচালক নুরুল আমিনের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধযুবদল কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে আনন্দ মিছিল