বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন মহানগর যুবদল। শুক্রবার (১২ জুন) বিকেলে নগরীর মুরাদপুর সিরাজ শপিংয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান। তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে যুবদল আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী রাজনৈতিক সংগঠনে পরিণত হবে। সভাপতির বক্তব্যে শেখ রাসেল বলেন, যুবদলের সভাপতি হিসেবে আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে নূরুল ইসলাম নয়নকে নিয়ে ঘোষিত ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি সংগঠনের কার্যক্রমে নতুন গতি আনবে।
সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ও পাঁচলাইশ থানার যুবদলের সাবেক সদস্য সচিব শেখ রাসেলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদল নেতা রমজান আলী, আসাদ খান সুমন, মোঃ ইউসুফ, আবদুর শুক্কুর রাজা, মোঃ নাসির, মোঃ সুমন, হাসান মুরাদ জনি, অপু দাশ, মোঃ জামাল মোঃ শাকিল, মোঃ রাসেল সরকার, মোঃ ইমরান, মোঃ মনসুর, মোঃ ফরহাদ, মোঃ তৌহিদ, মোঃ জাকির হোসেন, মোঃ গিয়াস উদ্দিন, নুর মোহাম্মদ, মোঃ কুসুম, মোঃ রাজু, মোঃ জাহাঙ্গীর, মোঃ তৈয়ব নুরী, মোঃ তানজিল চৌধুরী, মোঃ রফিক মিয়া, জাহাঙ্গীর আলম হৃদয়, সানজিদুল ইসলাম, মোঃ রহমত, মোঃ চন্দন দাশ, মোঃ মানিক, মোঃ সুমন, মোঃ খোরশেদ, মোঃ শহীদুল, ওসমান, লিটন, মোঃ হানিফ, মোঃ ফারুক, মোঃ রাশেদ, মোঃ আমিনুল প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।











