চট্টগ্রাম ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচি

| রবিবার , ১৪ জুন, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের যে কর্মসূচি গ্রহণ করেছে, তারই অংশ হিসেবে চট্টগ্রাম ওয়াসা নাসিরাবাদ রিজারভার ও বুষ্টার কেন্দ্রে এই বৃক্ষরোপন কর্মসূচির উদ্যোগ গ্রহন করেছে।

আগামী ১৮০ দিন এর মধ্যে প্রায় ৩,২০০ বৃক্ষরোপণ এর বাধ্যবাধকতা থাকলেও চট্টগ্রাম ওয়াসা আগামী ২ মাসের মধ্যে উক্ত বৃক্ষসমূহ চট্টগ্রাম ওয়াসার বিভিন্ন স্থাপনায় রোপনের সফল বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম একটি ফলদ গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। পরে উপব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন/ অর্থ) সহ উপস্থিত অন্যান্য কর্মকর্তাবৃন্দ বেশ কিছু গাছের চারা রোপণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুবদল কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে আনন্দ মিছিল
পরবর্তী নিবন্ধপটিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত পঙ্কজ শীলের বাসায় এমপি এনাম