দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক পরিচালক মোহাম্মদ নুরুল আমিন (৭৫) ১২ জুন চট্টগ্রাম নগরীর টেরিবাজারস্থ এস কে টাওয়ারে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তাঁর মৃত্যুতে চেম্বার পরিচালকমন্ডলীর পক্ষে সভাপতি মোহাম্মদ আমিরুল হক, সিনিয়র সহ–সভাপতি মোঃ আমজাদ হোসেন চৌধুরী ও সহ–সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন গভীর শোক প্রকাশ করেন। চেম্বার প্রেসিডিয়াম বলেন–মরহুম তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনে চিটাগাং চেম্বারসহ ব্যবসা–বাণিজ্য, কর্মসংস্থান, আর্থ–সামাজিক উন্নয়ন ও সমাজসেবায় যে অবদান রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হাটহাজারীর কুয়াইশস্থ গ্রামের বাড়ীতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










