বিকন বাংলাদেশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে গতকাল বুধবার গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য জরুরি চিকিৎসা সরঞ্জাম প্রদান করে সহায়তার হাত বাড়িয়েছে। বিকন বাংলাদেশের ইমার্জেন্সি হেলথকেয়ার রেসপন্সের আওতায় প্রদত্ত সহায়তার মধ্যে রয়েছে–১৬ সেট হাই–ফ্লো সার্কিট অ্যান্ড ক্যানুলা, ১০ সেট অ্যাম্বুলেটরি ও পোর্টেবল ইলেকট্রিক সিরিঞ্জ পাম্প। জরুরি চিকিৎসা সরঞ্জামের সম্পূর্ণ চালানটি আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাসলিম উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তর অনুষ্ঠানে শিক্ষাবিদ ও সমাজসেবী এ জে এম গিয়াসউদ্দিন, রেবেকা নাসরীন, বিকন বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












